News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক এস জি সূর্য গ্রেফতার, স্ট্যালিন সরকারকে তোপ আন্নামালাইয়ের
Image

তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক এস জি সূর্য গ্রেফতার, স্ট্যালিন সরকারকে তোপ আন্নামালাইয়ের

চেন্নাই, ১৭ জুন (হি.স.): তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক এস জি সূর্যকে গ্রেফতার করল মাদুরাই জেলা সাইবার ক্রাইম পুলিশ। শুক্রবার রাতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে এস জি সূর্যকে। পুলিশ জানিয়েছে, মাদুরাইয়ের সাংসদ সু ভেঙ্কটেসনকে নিয়ে তাঁর সাম্প্রতিক টুইটের কারণে এস জি সূর্যকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগে টুইট করে মাদুরাইয়ের সাংসদকে তিরস্কার করেছিলেন সূর্য। নর্দমা পরিষ্কার করার জন্য একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পরেও পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছিলেন সূর্য।

এদিকে, দলের রাজ্য সম্পাদক এস জি সূর্যের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে এম কে স্ট্যালিন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই। তিনি টুইট করে লিখেছেন, “বিজেপির রাজ্য সম্পাদক এস জি সূর্যের গ্রেফতারি অত্যন্ত নিন্দনীয়। তাঁর একমাত্র ভুল ছিল ডিএমকে-র বন্ধু, কমিউনিস্টদের কদর্য দ্বিগুণ চরিত্রকে প্রকাশ করা,… এই গ্রেফতারি আমাদের থামাতে পারবে না এবং আমরা অস্বস্তিকর সত্যের বাহক হতে থাকব।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top