News Flash

  • Home
  • খেলা
  • লীগ ক্রিকেট : স্ফুলিঙ্গকে হারিয়ে দ্বিমুকুট জয় ইউনাটেড ফ্রেন্ডস-এর
Image

লীগ ক্রিকেট : স্ফুলিঙ্গকে হারিয়ে দ্বিমুকুট জয় ইউনাটেড ফ্রেন্ডস-এর

স্ফুলিঙ্গ-‌১৬৪ &‌ ১৬৯

ইউনাডেট ফ্রেন্ডস-‌৪১৯/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।প্রত্যাশিতভাবেই দ্বিমুকুট জয় করলো ইউনাটেড ফ্রেন্ডস। জে সি লিগে অপরাজিত ভাবে। ৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে সেরা হলেন রজত দে-‌র দল ইউনাটেড ফ্রেন্ডস। খেতাব নির্ণায়ক ম্যাচে ইউনাটে ফ্রেন্ডস ইনিংস এবং ৮৬ রানে পরাজিত করলো স্ফুলিঙ্গ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরের দ্বিতীয় দিনেই খেতাব নিশ্চিত করে নিয়েছিলো ইউনাটেড ফ্রেন্ডস। দেখার ছিলো শেষ দিনে জয় ছিনিয়ে নিতে পারে কীনা ইউনাটেড ফ্রেন্ডস। রজত দে, ঋত্বিক শ্রীবাস্তব এবং পারভেজ সুলতানের ভেলকিতে ম্যাচের শেষ দিনে কুপোকাৎ হয়ে পড় স্ফুলিঙ্গ। গুটিয়ে যায় ১৬৯ রানে। নরসিংগড় পুলিস ট্রণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গের ১৬৪ রানের জবাবে দীপক ক্ষত্রীর ২৮৭ রানের দৌলতে ইউনাটেড ফ্রেন্ডস ৪১৯ রান করেছিলো। ২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রান করতে সক্ষম হয় স্ফুলিঙ্গ। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরও ১২৪ রান যোগ করার ফঁাকে শেষ ৮ টি উইকেট হারায় স্ফুলিঙ্গ। দলের পক্ষে আনন্দ ভৌমিক ৬৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, কৌশল আচার্য ৮১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০, সম্রাট সূত্রধর ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬, জয়দীপ বনিক ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শ্যাম শাকিল গণ ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দলের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড  ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক শ্রীবাস্তব (‌৩/‌৩৮), দলনায়ক রজত দে (‌২/‌৩২) এবং পারভেজ সুলতান (‌২/‌৩৩) সফল বোলার। ওই আসরের মধ্য দিয়ে মরশুমে ত্রিমুকুট জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো দীপক ভাটনাগরের দল স্ফুলিঙ্গ ক্লাবের। দুদলই‌ মরশুমে দ্বিমুকুট জয় করেছে। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top