News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি ট্রফি এবার সেন্ট পলস্ স্কুলের দখলে
Image

কাজল স্মৃতি ট্রফি এবার সেন্ট পলস্ স্কুলের দখলে

সেন্ট পলস -‌৪                                                                           মতিনগর স্কুল-‌১

(‌তাংসোরাই-‌২, জুলিয়াস-‌২)                                                            (‌প্রীতম)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। অনেকটা প্র‌ত্যাশিতভাবেই স্কুল ফুটবলে সেরার খেতাব দখল করলো সেন্ট পলস্ স্কুল। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুখিরী দেববর্মার ছেলেরা কার্যত একতরফা খেলে পরাজিত করে মতিনগর স্কুলকে। ‌‌রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-‌১৪ ফুটবলে। ফলাফল ৪-‌১। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই মতিনগরের ফুটবলারদের থেকে অনেকটাই এগিয়ে ছিলো জুলিয়াস রিয়াং-‌রা। তবে শুরুতেই গোল পেয়ে গিয়েছিলো মতিনগর স্কুল। ৮ মিনিটে প্রীতম লস্করের গোলে এগিয়ে গিয়েছিলো মতিনগর। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হযে উঠে সেন্ট পলস স্কুলের ফুটবলাররা।  তবে বেশীক্ষণ সেন্ট পলস স্কুলকে অপেক্ষা করতে হয়নি। ১৭ মিনিট। কাউন্টার অ্যাটাক থেকে সেন্ট পলস স্কুলের হয়ে সমতা ফেরায় তাংসোরাই রিয়াং। এরপর মতিনগর স্কুলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে দুদলের ফুটবলাররা। তবে দমের অভাবে কিছুটা পিছিয়ে পড়ে মতিনগর স্কুলের ফুটবলাররা। এখানেই এগিয়ে যায় সেন্ট পলস। ৪৭ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে তাংসোরাই। এরপর ম্যাচের ৫৮ এবং ৬২ মিনিটে পর  পর দুটি গোল করে সেন্ট পলস স্কুলের জয় নিশ্চিত করে জুলিয়েস রিয়াং। শেষ পর্যন্ত ৪-‌১ গোলে জয় পেয়ে সেরার শিরোপা দখল করে সেন্ট পলস স্কুল। রেফারি বিশ্বজিৎ দাস লাল কার্ড দেখান মতিনগর স্কুলের মহ:‌ মুস্তাফাকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top