News Flash

  • Home
  • খেলা
  • প্রদর্শনী বডিবিল্ডিং ও আর্ম রেসলিং আজ
Image

প্রদর্শনী বডিবিল্ডিং ও আর্ম রেসলিং আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। অলিম্পিক দিবসকে সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীমূলক বডি বিল্ডিং এবং আর্ম রেসলিং প্রতিযোগিতা। উদ্যোক্তা ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আর্মি রেসলিং এসোসিয়েশন। আগামীকাল বেলা সাড়ে এগারোটায় এম এল প্লাজা কনফারেন্স হলে আয়োজিত প্রদর্শনী প্রতিযোগিতায় ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে, আজ এনএসআরসিসি-তে প্রদর্শনী মূলক ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভৈরব স্পোর্টস কাউন্সিলের সচিব আতিকুর ইসলাম, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহা সহ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অলিম্পিক দিবসকে সামনে রেখে ১৬ জুন থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top