News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৩৫ নম্বর বাঘন জিপির সভাপতি উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশ
Image

৩৫ নম্বর বাঘন জিপির সভাপতি উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশ

করিমগঞ্জ (অসম) ১৬ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার ৪ নম্বর লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত ৩৫ নম্বর বাঘন জিপি সভাপতি উপনির্বাচন আগামী ১লা জুলাই অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত করতে ভোট কেন্দ্রগুলি নির্ধারিত করে তার তালিকা জানিয়ে দিয়েছেন।

এতে ওই নির্বাচনের জন্য ১ নম্বর ওয়ার্ড বালিরবন্দ, ভোটগ্রহণ কেন্দ্রের নাম বালিরবন্দ ডুবাগবস্তি, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(১) ৫২৮ নম্বর বালিরবন্দ এলপি স্কুল। পাশাপাশি ২,৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাঘন ১,২ ও ৩, ভোটগ্রহণ কেন্দ্রের নাম বাঘন, ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(২)৬১ নম্বর বাঘন এলপি স্কুল (পূর্ব দিক), ৩৫(৩) ৬১ নম্বর বাঘন এলপি স্কুল (পশ্চিম দিক), ৩৫(৪) ৪২৭ নম্বর কাঠালতলী এলপি স্কুল (ডান দিক) ও ৩৫(৪)(এ) ৪২৭ নম্বর কাঠালতলী এলপি স্কুল (বাম দিক)। এদিকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মারুগাঁও ১ও ২, ভোট গ্রহণ কেন্দ্রের নাম মারুগাঁও(১) সিরাজুল বস্তি ও ইন্দুরাইল এবং মারুগাঁও ব্লক(২) ও ইন্দুরাইল, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৫) রসিক নাথ হাইস্কুল ও ৩৫(৬) রামদাস এম ই স্কুল।

পাশাপাশি, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড কুর্তি ১ ও ২, ভোট কেন্দ্রের নাম কুর্তি, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৭) ৪২১ নম্বর কুর্তি এলপি স্কুল ও ৩৫ (৮) কুর্তি মাদ্রাসা। এছাড়া ৯ ও ১০ নম্বর ওয়ার্ড তিলভুম ১ ও ২, ভোট কেন্দ্রের নাম তিলভুম চা বাগান (১) ও তিলভূম এবং তিলভুম রেলওয়ে স্টেশন, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৯) ৮২৭ নম্বর তিলভুম হিন্দি এলপি স্কুল ও ৩৫(১০) তিলভুম চা বাগান নাচ ঘর।

এতে করিমগঞ্জের জেলাশাসক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত স্কুলগুলি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য প্রস্তুত রাখতে এবং ভোট কর্মীদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top