News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, রিখটার স্কেলে তীব্রতা ৪.৮
Image

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, রিখটার স্কেলে তীব্রতা ৪.৮

আগরতলা, ১৬ জুন (হি. স.) : সকালে অফিসের দরজা খুলতেই ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, অসম, মণিপুর ও মিজোরাম। সকাল ১০টা ১৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৪.৮ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।

বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের সিলেট জেলায় গোপালগঞ্জে ভূপৃষ্ট থেকে ৭০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল। স্বাভাবিকভাবেই, অসমের বদরপুর, করিমগঞ্জ জেলায় কম্পন বেশি অনুভব হয়েছে। 

বাংলাদেশে ওই ভূমিকম্পে সিলেট জেলা ছাড়াও ঢাকা সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি। 

প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। আজকের ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা বিশেষ ছিল না। তাই, ক্ষয়ক্ষতির খবর মিলেনি।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top