News Flash

  • Home
  • বাণিজ্য
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৬ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৬ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৬ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭১ ডলারের কাছাকাছি। যদিও আজ শুক্রবারও সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, শুক্রবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।
মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।
প্রসঙ্গত, গত ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

অতিরিক্ত তারল্য শোষণে ২ লক্ষ কোটি টাকার রিভার্স রেপো নিলাম আরবিআই-এর

মুম্বই, ১০ এপ্রিল(আইএএনএস): দেশের ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে আনতে ২ লক্ষ কোটি টাকার ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

ভারতের উন্নয়ন মডেলের প্রশংসায় বিশ্বব্যাংক প্রধান, কর্মসংস্থানকে গুরুত্ব দিলেন মোদি

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​​বঙ্গ-র বক্তব্যকে সামনে রেখে ভারতের উন্নয়ন মডেলের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি তুলে ধরলেন…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এডিবি রিপোর্ট: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবৃদ্ধি মন্থর, তবু ভারত এগিয়ে থাকবে চিনের থেকেও

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগামী দুই বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা মন্থর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top