News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলার সব সরকারি আধিকারিক, কর্মী, কলেজের ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান করতে নির্দেশ
Image

করিমগঞ্জ জেলার সব সরকারি আধিকারিক, কর্মী, কলেজের ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান করতে নির্দেশ

করিমগঞ্জ (অসম), ১৬ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলায় সব সরকারি আধিকারিক, কর্মী, কলেজের ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে দ্বিচক্র চালানোর সময় বিআইএস মানের হেলমেট পরিধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক ও জেলা সড়ক সুরক্ষা কমিটির চেয়ারম্যান, রাজ্যের পরিবহন আয়ুক্ত ও রাজ্যিক সড়ক সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিবের প্রেরণ করা এক পত্রযোগে জানিয়েছেন, গতবছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে সড়ক দুর্ঘটনা ৮ শতাংশ এবং এর ফলে প্রায় ১২ দশমিক ২৫ শতাংশ মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।

এতে বলা হয়েছে, বৃহৎ সংখ্যায় দ্বিচক্রযান চালক ও আরোহী প্রতিবছর হেলমেট পরিধান না করে দ্বিচক্রযান চালানোর ফলে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যদি বিআইএস মানের হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালক ও আরোহীরা দ্বিচক্রযান চালাতেন তবে এই মূল্যবান জীবন গুলো বাচানো সম্ভব হত। তাই এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও জেলা সড়ক সুরক্ষা কমিটির চেয়ারম্যান জেলার সব কলেজ প্রধান ও বিভাগীয় প্রধানদের এক নির্দেশ জারি করে সব সরকারি আধিকারিক, কর্মী ও ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে বিআইএস মানের হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালাতে নির্দেশ দিয়েছেন ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top