News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবিএম কলেজ এলাকায় স্মার্ট সিটির কাজ নিয়ে জটিলতার অবসান
Image

বিবিএম কলেজ এলাকায় স্মার্ট সিটির কাজ নিয়ে জটিলতার অবসান


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বিবিএম কলেজ এবং পুর নিগমের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে বিরোধ চলছিল উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে৷ ফলে স্মার্ট সিটি প্রকল্পে এলাকার উন্নয়নে আর কোন বাধা রইল না৷  আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির সাথে বি বি এম সি কলেজের জায়গা নিয়ে সমস্যার সমাধান হল৷ সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল, যার নিরশনে আজ কলেজ এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য সহ পৌর নিগমের কমিশনার ও উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সীমানা সংক্রান্ত বিষয়ের  সমাধান হয়৷ ঝামেলা মিটে যাওয়ায় স্পার্ট সিটি প্রকল্পের কাজ পুনরায় দ্রুত শুরু হবে বলে জানান মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা৷ স্মার্ট সিটি প্রকল্পে বিবিএম সির বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ পার্শবর্তী এলাকাগুলিকে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ পর্যটকদের আকর্ষিত করার লক্ষ্যেই স্মার্ট সিটি প্রকল্পে কলেজ এলাকাকে দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কলেজ লেক এলাকা দর্শকদের মনোরঞ্জনের জন্য একটি অন্যতম স্থানে পরিণত হয়েছে৷ বিকেল থেকে রাত পর্যন্ত কলেজ লেক এলাকায় স্থানীয় মানুষ সহ পর্যটকদের ভিড় প্রতিনিয়ত পরিলক্ষিত হয়৷ এসব বিষয় মাথায় রেখেই বিবিএমসি কলেজ সংলগ্ণ এলাকাকে আরো দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top