নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ বিবিএম কলেজ এবং পুর নিগমের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে বিরোধ চলছিল উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে৷ ফলে স্মার্ট সিটি প্রকল্পে এলাকার উন্নয়নে আর কোন বাধা রইল না৷ আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির সাথে বি বি এম সি কলেজের জায়গা নিয়ে সমস্যার সমাধান হল৷ সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল, যার নিরশনে আজ কলেজ এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার ও বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য সহ পৌর নিগমের কমিশনার ও উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সীমানা সংক্রান্ত বিষয়ের সমাধান হয়৷ ঝামেলা মিটে যাওয়ায় স্পার্ট সিটি প্রকল্পের কাজ পুনরায় দ্রুত শুরু হবে বলে জানান মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা৷ স্মার্ট সিটি প্রকল্পে বিবিএম সির বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ পার্শবর্তী এলাকাগুলিকে সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ পর্যটকদের আকর্ষিত করার লক্ষ্যেই স্মার্ট সিটি প্রকল্পে কলেজ এলাকাকে দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কলেজ লেক এলাকা দর্শকদের মনোরঞ্জনের জন্য একটি অন্যতম স্থানে পরিণত হয়েছে৷ বিকেল থেকে রাত পর্যন্ত কলেজ লেক এলাকায় স্থানীয় মানুষ সহ পর্যটকদের ভিড় প্রতিনিয়ত পরিলক্ষিত হয়৷ এসব বিষয় মাথায় রেখেই বিবিএমসি কলেজ সংলগ্ণ এলাকাকে আরো দৃষ্টিনন্দন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

বিবিএম কলেজ এলাকায় স্মার্ট সিটির কাজ নিয়ে জটিলতার অবসান
Tags:
Releated Posts
শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু
শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…
প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ
কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…
পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা
আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

















