News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল ঝড়ে বিপর্যস্ত দিনহাটার একাধিক গ্রাম
Image

প্রবল ঝড়ে বিপর্যস্ত দিনহাটার একাধিক গ্রাম

দিনহাটা, ১৫ জুন (হি. স.) : :কোচবিহারে বুধবার রাতের প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল দিনহাটার একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির পাট।

জানা গেছে, বুধবার গভীর রাতে বৃষ্টির পাশাপাশি প্রবল ঘূর্ণিঝড়ে দিনহাটা ১ ব্লকের ব্রহ্মওর চাউলের কুঠি, পাখিহাগা ও ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়িজা বালাডাঙ্গার শতাধিক বাড়ির চাল ঝড়ে উড়ে যায়। কারোর শোবার ঘর, গোয়ালঘর, রান্নাঘরের ছাউনি উড়ে গিয়েছে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাখিহাগা গ্রামটির। এখানে বাড়িঘরের পাশাপাশি বিঘার পর বিঘা জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা নুর জামাল আলি মিয়াঁ বলেন, ‘ঘরের ছাউনি নেই, তাই ভেবে পাচ্ছি না কী করব। তাই যদি প্রশাসনের কাছ থেকে একটু ত্রিপল পাওয়া যেত, তবে হয়তো মাথা গোঁজা যেত।‘

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top