News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষাসচিবকে সিবিআইয়ের জেরা
Image

শিক্ষাসচিবকে সিবিআইয়ের জেরা

কলকাতা, ১৫ জুন (হি. স.) : স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের তলবে নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে এসে পৌঁছন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। কার নির্দেশে নিয়োগ সংক্রান্ত ফাইল শিক্ষাসচিব মণীশবাবুর হাত ঘুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছত— এ ব্যাপারে নিশ্চিত হতে চাইছে সিবিআই।

সূত্রের খবর, মণীশবাবুকে বৃহস্পতিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এই প্রশ্নের মুখে পড়তে হয়। কারণ, দীর্ঘ দিন ধরেই নিয়োগ দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাটি দাবি করে আসছে, এই মামলায় আরও বড় কোনও মাথা জড়িত কি না তার সন্ধান করছে তারা। বৃহস্পতিবার সকাল ১১টার সময় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। মণীশবাবু যদিও নিজাম প্যালেসে পৌঁছে যান সময়ের অনেক আগেই। সকাল সাড়ে ১০টার কিছু আগেই গাড়ি থেকে নেমে নিজাম প্যালেসে ঢুকতে দেখা যায় শিক্ষাসচিবকে। তাঁর হাতে ছিল বেশ কিছু ফাইল। সাংবাদিকেরা মণীশবাবুকে তাঁর হাজিরা নিয়ে প্রশ্ন করাতে হাসিমুখেই জবাব দেন তিনি। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফাইল পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মণীশবাবু কিছু বলেননি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের শিক্ষাসচিব মণীশবাবুর ব্যাপারে বেশ কিছু নতুন তথ্য হাতে এসে পৌঁছেছে তাঁদের। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছিলেন, শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন মাত্র। এমনকি, পার্থবাবু বহু বার প্রকাশ্যেও দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। ফলে প্রশ্ন উঠেছে, সেই সিদ্ধান্ত কে নিতেন?

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top