News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাল সতর্কতা গুজরাটে! ঘূর্ণিঝড় বিপর্যয়-এর প্রেক্ষিতে সরানো হল ৩৭,৮০০ জনকে, বাতিল ৬৯টি ট্রেন
Image

লাল সতর্কতা গুজরাটে! ঘূর্ণিঝড় বিপর্যয়-এর প্রেক্ষিতে সরানো হল ৩৭,৮০০ জনকে, বাতিল ৬৯টি ট্রেন

আহমেদাবাদ, ১৪ জুন (হি.স.) : বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র এবং দ্বারকা তছনছ করতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ফলে গুজরাটের এই উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে চরম সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হবে গুজরাটে। যার মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং দ্বারকায় বিপুল ক্ষতি হতে পারে। গুজরাটের মান্ডবী, জাখাউ এবং পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয় আছড়ে পড়লে ঘণ্টায় তার গতিবেগ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।

এদিকে, ঘূর্ণিঝড় বিপর্যয়-এর প্রেক্ষিতে ৬৯টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেল। এছাড়াও ৩৩টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিল ও যাত্রাপথ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top