News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন রাউতের, বললেন বিজেপির বিরুদ্ধে কেন অভিযান নয়!
Image

ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন রাউতের, বললেন বিজেপির বিরুদ্ধে কেন অভিযান নয়!

মুম্বই, ১৪ জুন (হি.স.): তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির গ্রেফতারির প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে রাউতের প্রশ্ন, বিজেপির বিরুদ্ধে কেন অভিযান নয়! দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি।

তাঁর পাশে দাঁড়িয়ে বুধবার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আমরা প্রমাণ-সহ তাঁদের (বিজেপি) লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাঠাচ্ছি। তাঁদের বিরুদ্ধে তদন্ত কবে শুরু হবে?… আমি মহারাষ্ট্রের ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ইডি-র কাছে অভিযোগ পাঠিয়েছি, মানি লন্ডারিং নিয়ে, আমি কোনও উত্তরও পাইনি… কেন তাঁদের বিরুদ্ধে কোনও অভিযান নেই?”

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top