News Flash

  • Home
  • বিদেশ
  • ‘দোষী নই’, নথি-মামলায় কোর্টে আর্জি ডোনাল্ড ট্রাম্পের
Image

‘দোষী নই’, নথি-মামলায় কোর্টে আর্জি ডোনাল্ড ট্রাম্পের

মায়ামি, ১৪ জুন (হি.স.): নথি মামলায় মায়ামির একটি ফেডারেল আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (আমেরিকার সময় অনুযায়ী) আদালতে পৌঁছনোর পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। নিউ জার্সি থেকে ব্যক্তিগত বিমানে স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ মায়ামি পৌঁছন ট্রাম্প।

পরে আদালতে পৌঁছন তিনি। আদালতের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে, নিউ জার্সি থেকে মায়ামি আসার আগেও নিজেকে নির্দোষ দাবি করে বাইডেন প্রশাসনকে বিঁধেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘‘অতি বামপন্থীরা কী করছে, আমি আশা করব সবাই তা দেখছেন।’’ পরে কোর্টে যাওয়ার পথে লেখেন, ‘‘এটা দেশের ইতিহাসে অন্যতম দুঃখের দিন।”

উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার সময়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি হোয়াইট হাউস থেকে নিজের বিলাসবহুল বাসভবনে নিয়ে এসেছিলেন তিনি। সেই মামলার তদন্তকারী অফিসারদের সরাসরি মিথ্যে কথা বলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top