News Flash

Image

এ বছর বর্ষার মরশুমে প্রথম বন্যার কবলে লখিমপুরের ৫০-এর বেশি গ্রাম

লখিমপুর (অসম), ১৪ জুন (হি.স.) : অসমের পাশাপাশি প্রতিবেশী মেঘালয় এবং অরুণাচল প্ৰদেশে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের ফলে ফুলেফেঁপে উঠেছে লখিমপুরের নদী উপ-নদীগুলি। এর প্রভাব পড়েছে লখিমপুরের বহু অঞ্চল।

চলতি বর্ষা মরশুমের প্ৰথম বন্যার কবলে পড়েছে নাওবৈসা রাজস্ব সার্কলের ৫০-এর বেশি গ্রাম। আজ বুধবার সকালে অরুণাচল প্রদেশের পাহাড় থেকে নেমে আসা জলে শিঙড়া নদী ফুঁসে উঠেছে। জলের বেগে ভেঙে গেছে দলহাট চমুয়া বাঁধ। এতে এলাকার বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে ভাসছে, আবদ্ধ হয়ে পড়েছেন বহু মানুষ। আবদ্ধ মানুষজনের উদ্ধারে মোতায়ন করা হয়েছে এনডিআরএফ।

শতাধিক বাসগৃহ বন্যার জলে ভাসার পাশাপাশি বহু গৃহস্থ মহিলা-শিশু-বৃদ্ধবৃদ্ধাদের নিয়ে ঘরের ভিতরে আটকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বহুজন তাঁদের পরিবার-পরিজন, গবাদি পশু ইত্যাদি নিয়ে পার্শ্ববর্তী বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top