News Flash

  • Home
  • খেলা
  • উমাকান্ত একাডেমিকে ৭ গোলে হারিয়ে খেতাবের দোরগোড়ায় মতিনগর স্কুল দল

উমাকান্ত একাডেমিকে ৭ গোলে হারিয়ে খেতাবের দোরগোড়ায় মতিনগর স্কুল দল

মতিনগর: ৭(পাপাই, মোস্তফা-৩, রবিউল-২, রুমেন)

উমাকান্ত: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। দুর্দান্ত জয় মতিনগর স্কুল দলের। তাও উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল দলকে হারিয়ে। কাজল মেমোরিয়াল অনুর্ধ ১৪ আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের সুপার লিগের খেলায় মতিনগর স্কুল দল ৭-০ গোলের বড় ব্যবধানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। এককথায় স্কুল ফুটবলে সেরা দুই দল ইতোমধ্যে বাছাই হয়েছে। একদল সেন্ট পলস্ স্কুল, অপর দল মতিনগর স্কুল দল। তবে এই দুই স্কুল দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স কে হবে! তা নির্ভর করছে ১৭ জুন সুপার লিগের অন্তিম ম্যাচ, কার্যত ফাইনাল ম্যাচের উপর। ওইদিন মতিনগর স্কুল দল এবং সেন্ট পলস্ স্কুল দল পরস্পরের মুখোমুখি হবে। এর আগে অবশ্য ১৬ জুন সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল এবং উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে একটি নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে। এতে নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীর নাম। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, বুধবারের খেলায় মতিনগর স্কুল দল প্রাধান্য বিস্তার করে খেলে প্রথমার্ধেই ৫-০ গোলে লিড নিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চূড়ান্ত ব্যবধান ৭-০ করে নেয়। বিজয়ী মতি নগর স্কুল দলের পক্ষে খেলার আট মিনিটের মাথায় পাপাই চক্রবর্তী প্রথম গোলটি করে। পরবর্তী মিনিটেই মোহাম্মদ মুস্তফা আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। খানিকটা বাদে ২৪ ও ২৮ মিনিটের মাথায় রবিউল হাসান পরপর দুটি গোল করে ব্যবধান ৪-০ করে নেয়। প্রথমার্ধের অন্তিম সময়ে রুমেন দাস একটি গোল করে ব্যবধান ৫-০ করে নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় ৪৫ ও ৫৭ মিনিটের মাথায় মোহাম্মদ মুস্তাফা পরপর দুটি গোল করে একদিকে তার হ্যাট্রিক সেরে নেয়। অপরদিকে গোল ব্যবধান বাড়িয়ে ৭-০ করে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার দেবনাথ, সুশান্ত দাস, রাজীব ত্রিপুরা ও লিটন সাহা।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top