News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের
Image

মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রাজ্যে মৎস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস৷ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান মৎস্য মন্ত্রী৷ রাজ্য সরকার রাজ্যের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি মাছ মাংস ডিম দুধ উৎপাদন বৃদ্ধি করে চাহিদা পূরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই মৎস্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন দপ্তরের মন্ত্রী৷ রাজ্যে ৩০০ টি ফিশারী সার্কেল অফিস রয়েছে৷ কর্মী সল্পতা সহ পরিকাঠামোগত অভাবের কারণে  সবকটি সার্কেল অফিস পরিচালনা করা যাচ্ছে না৷ বিষয়টি খতিয়ে দেখেছেন মত্রমন্ত্রী৷ সবকটি সার্কেল অফিসকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ ও পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি৷ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মৎস্য মন্ত্রী জানান রাজ্যে যে পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে তা রাজ্যবাসীর চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না৷ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে৷ পরনির্ভরতা বন্ধ করে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে অর্থমন্ত্রী বলেন বিভিন্ন স্থানে যেসব জলাশয় পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলিকে কাজে লাগিয়ে আগামী এক দেড় বছরের মধ্যেই মৎস্য উৎপাদনে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদনের ওপর গুরুত্ব আরো করেছেন মৎস্য মন্ত্রী৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top