News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর নয় বছর কার্যকাল, ১৬ জুন ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, ১৭ই অংশ নেবেন বিশাল সভায়
Image

প্রধানমন্ত্রীর নয় বছর কার্যকাল, ১৬ জুন ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, ১৭ই অংশ নেবেন বিশাল সভায়

আগরতলা, ১৪ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল জনসম্মুখে তুলে ধরার জন্য ত্রিপুরায় বিশাল জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে ১৬ জুন ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন রাজীব ভট্টাচার্য বলেন, নয় বছরে জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করছেন তা জনসম্মুখে তুলে ধরার জন্য একমাস ব্যাপী কর্মসূচির মধ্যে দুটি বড় জনসভার সিদ্ধান্ত  নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে ১৭ জুন শান্তিবাজার স্কুল মাঠে জনসভায় অংশ নিতে ১৬ জুন ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এদিন তিনি আরও বলেন, ১৬ জুন রাতে আগরতলায় এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন জে পি নাড্ডা। ১৭ জুন সকালে ত্রিপুরার দুই নাগরিকের বাড়িতে যাবেন তিনি। তারপর সেখান থেকে তিনি শান্তিরবাজারের জনসভার উদ্দেশ্য রওয়না দেবেন। সকাল ১১ টা থেকে জনসভা শুরু হয়ে দুপুর দেড়টা নাগাদ শেষ হবে। তারপর তিনি বিমানবন্দরে থেকে অন্য গন্তব্যের উদ্দেশ্য রওনা দিবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নয় বছরকালকে সামনে রেখে ত্রিপুরার নাগরিকদের সাথে সর্ম্পক স্থাপন করা।সেই লক্ষ্যেই জে পি নাড্ডা ত্রিপুরায় দুই নাগরিকের বাড়িতে যাবেন। পরবর্তী সময়ে তাঁদের নাম জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top