News Flash

  • Home
  • দেশ
  • সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে জারি কমলা সতর্কতা, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মনসুখ মান্ডভিয়া
Image

সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে জারি কমলা সতর্কতা, ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি ও কচ্ছ, ১৩ জুন (হি.স.): ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবে কমলা সতর্কতা জারি হয়েছে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছে। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতরের ডিজেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “পোরবন্দর, দেবভূমি দ্বারকা জেলা থেকে কচ্ছ পর্যন্ত বাড়তে চলেছে বাতাসের গতিবেগ, আগামীকাল ৬৫-৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়তে পারে হাওয়ার গতি।” তিনি জানিয়েছেন, ১৫ জুন গুজরাটের দ্বারকা, জামনগর, কচ্ছ এবং মোরবি জেলায় বাতাসের গতিবেগ হবে প্রায় ১২৫-১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দমকা হাওয়া হবে ঘন্টায় ১৫০ কিলোমিটার, তাই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।

মঙ্গলবারই ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এদিন তিনি পরিস্থিতি পর্যালোচনা করতে ভুজ সামরিক স্টেশন পরিদর্শন করেন। মনসুখ এদিন বলেছেন, এখনও পর্যন্ত ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং কচ্ছে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মন্ত্রী জানান, ভারত সরকার, রাজ্য সরকার, আইএএফ, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-সহ সমস্ত সংস্থা ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব কমাতে একসঙ্গে কাজ করছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top