News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন জিতেনরামের ছেলে সন্তোষ, বললেন দলকে বাঁচাতেই এই সিদ্ধান্ত
Image

বিহারের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন জিতেনরামের ছেলে সন্তোষ, বললেন দলকে বাঁচাতেই এই সিদ্ধান্ত

পাটনা, ১৩ জুন (হি.স.): বিহারের মহাজোট সরকারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রধান জিতেনরাম মাঁঝির ছেলে ডঃ সন্তোষ কুমার সুমন। মঙ্গলবার ইস্তফা দেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র নেতা সন্তোষ কুমার সুমন বলেছেন, “আমার দলের অস্তিত্ব হুমকির মুখে ছিল, দলকে রক্ষা করার জন্য আমি এটা করেছি…।”

সন্তোষ বলেছেন, “আপাতত কারও সঙ্গে আমাদের তেমন কোনও কথোপকথন নেই। আমরা একটি স্বাধীন দল, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার কথা ভাবব। আমি এখনই এটা ভাবছি না, আমি এখনও মহাগঠবন্ধনের অংশ হতে চাই।” আগামী ২৩ জুন পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। সন্তোষকে এদিন প্রশ্ন করা হয়, হিন্দুস্তানি আওয়াম মোর্চা কী বিরোধীদের বৈঠকে যোগ দেবে? উত্তরে তিনি বলেন, “আমাদের যখন আমন্ত্রণ করা হয়নি, যখন আমাদের পার্টি হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়নি, তখন কীভাবে আমন্ত্রণ পেতাম?”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top