News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী
Image

দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): রোজগার মেলা কর্মসূচির অধীনে প্রায় ৭০ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে ৪৩টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠিত হয়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন দফতরে এই নিয়োগ হচ্ছে। এই দফতরগুলির মধ্যে রয়েছে অর্থ দফতর, পোস্ট অফিস, শিক্ষা দফতর,উচ্চ শিক্ষা দফতর, প্রতিরক্ষা, রাজস্ব,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,পারমাণবিক শক্তি, রেলওয়ে এবং স্বরাষ্ট্র দফতর।

প্রায় ৭০ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু রাজনৈতিক দল চাকরির জন্য ”রেট-কার্ড” তৈরি করে। তাঁরা পরিবারতান্ত্রিক দল। অন্যদিকে, আমাদের সরকার ভারতের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করছে। আমরা যুব সমাজের স্বপ্ন এবং আকাঙ্খার জন্য কাজ করছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “বর্তমানে ভারতে একটি সিদ্ধান্তমূলক সরকার রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। রাজনৈতিক দুর্নীতি, সরকারি স্কিমগুলির অসঙ্গতি এবং জনসাধারণের অর্থের অপব্যবহার পূর্ববর্তী সরকারগুলির সমার্থক ছিল।” চাকরির নিয়োগপত্র পাওয়া সকলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আজ ৭০ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ”রোজগার মেলা” এনডিএ-বিজেপি সরকারের একটি নতুন পরিচয় হয়ে উঠেছে।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, ”আজাদি কা অমৃত কাল”-শুরু হওয়ায় যারা সরকারি ভূমিকায় আসছেন তাঁদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেখানে নতুন নিয়োগকারীরা আগামী ২৫ বছরে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য বহন করবেন।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top