News Flash

  • Home
  • দেশ
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে ৫ কিশোর, মুম্বইয়ের জুহু বিচে তলিয়ে গিয়ে মৃত এক, নিখোঁজ দু”জন
Image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে ৫ কিশোর, মুম্বইয়ের জুহু বিচে তলিয়ে গিয়ে মৃত এক, নিখোঁজ দু”জন

মুম্বই, ১৩ জুন (হি.স.): ”বিপর্যয়”-এর প্রভাবে সমুদ্র তখন উত্তাল, বড়বড় ঢেউ উঠছে। সেই সময়ে ‘লাইফগার্ড’দের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নেমে তলিয়ে যায় মুম্বইয়ের ৫ কিশোর। দুই কিশোরকে জল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে একজনের, মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজ দু”জন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জুহু বিচে। সাইক্লোন ‘বিপর্যয়’-এর আগমনের জেরে মুম্বই এবং মহারাষ্ট্রের সমস্ত বিচে সাধারণের প্রবেশ আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই সমুদ্রে নেমে পড়ে পাঁচ কিশোর।সোমবার বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে জেটির দিক থেকে সমুদ্রের কাছে হাজির হয় তারা। জেটিতে উপস্থিত লাইফগার্ড নিয়ম মাফিক বাঁশি বাজিয়ে তাদের চলে যেতে বলেছিলেন। কিন্তু নিষেধ উপেক্ষা করে জেটিতে লুকিয়ে জলে নেমে পড়ে পাঁচ কিশোরই। সেই সময় আরব সাগর উত্তাল। কিছু ক্ষণের মধ্যে পাঁচ কিশোরই জলের তোড়ে ভেসে যায়। তা বুঝতে পেরে ছুটে আসেন ‘লাইফগার্ড’। কিন্তু তত ক্ষণে ধরাছোঁয়ার বাইরে তারা।

মঙ্গলবার সকালে বিএমসি জানিয়েছে, সোমবার জুহু বিচে তলিয়ে যাওয়া ৫ কিশোরের মধ্যে দু”জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং দু”জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top