News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ
Image

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ

আগরতলা, ১২ জুন (হি.স) : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে করে এই সংবাদ জানালেন চেয়ারম্যান ডা: রাজা চক্রবর্তী।

এদিন তিনি বলেন, ত্রিপুরা জয়েন্ট এন্টান্স পরীক্ষা ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ত্রিপুরার ১৫টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬৩৬ জন। আজ তিনটি বোর্ডের তিনটি ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, এবছর পি সি এম গ্রুপে মোট পরীক্ষার্থী ছিল ২৬০৬ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৪৬১ জন এবং ছাত্রী ছিল ১১৪৫ জন। অন্যদিকে পি সি বি গ্রুপে মোট পরীক্ষার্থী ছিল ৪৬৮৯ জন। এর মধ্যে ছাত্র ৩১৯৮ জন এবং ছাত্রী ১৪৮১ জন ছিল।
তিনি জানান, পি সি এম গ্রুপে প্রথম হয়েছেন দ্বীপায়ন কর্মকার (রোল নম্বর ৩২৯৬), দ্বিতীয় আয়ুষ্মান সাহা (রোল নং ৩৪২৬) এবং তৃতীয় হয়েছেন উদয় সাহা (রোল নং ২৯২৪)। অন্যদিকে, পি সি বি গ্রুপে প্রথম হয়েছেন রাজদীপা সূত্রধর( রোল নং ১৮৬৫), দ্বিতীয় আয়ুষ্মিতা দাস(রোল নং ০৭৬৬) এবং তৃতীয় হয়েছেন মারী দেববর্মা(রোল নং ১৬০১)।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top