News Flash

  • Home
  • দেশ
  • পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু, দূরত্ব কমবে দুই রাজ্যের রাজধানীর মধ্যে
Image

পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু, দূরত্ব কমবে দুই রাজ্যের রাজধানীর মধ্যে

পাটনা, ১২ জুন (হি.স.): পাটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান শুরু হল সোমবার। সোমবার সকাল ৬.৫৫ মিনিট নাগাদ বিহারের রাজধানী থেকে ঝাড়খণ্ডের রাজধানীর উদ্দেশে রওনা হয় অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। রাঁচিতে পৌঁছনোর সময় দুপুর একটা, এরপর ২.২০ মিনিট নাগাদ রাঁচি থেকে পাটনার উদ্দেশে রওনা হবে বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা স্টেশনে এসে পৌঁছনোর কথা রাত ৮.২৫ মিনিটে।

পূর্ব মধ্য রেলওয়ে জোন (হাজীপুর)-এর সিপিআরও বীরেন্দ্র কুমার বলেছেন, ট্রেনটি সিধওয়ার (রামগড়) এবং সানকি (রাঁচি)-এর মধ্যে টানেল এবং রেল সেতুর মধ্য দিয়ে যাবে। এটি গয়া এবং বারকাকানা স্টেশনে থামবে। সিধওয়ার এবং সানকির মধ্যে ২৭-কিলোমিটার প্রসারিত চারটি টানেল রয়েছে, যার মধ্যে দীর্ঘতমটি ১.৭-কিলোমিটার দৈর্ঘ্য, এবং অন্য তিনটির প্রতিটি প্রায় ৬০০ মিটার। এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলে বিহার ও ঝাড়খণ্ডের রাজধানীর মধ্যে দূরত্ব আরও কমবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top