News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভার সমস্ত কাজকর্ম হবে পেপারলেস: মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা বিধানসভার সমস্ত কাজকর্ম হবে পেপারলেস: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ জুন(হি.স) : ডিজিটাল যুগে পা দিল ত্রিপুরা বিধানসভা। বিধানসভার সমস্ত কাজকর্ম হবে পেপারলেস। সোমবার ত্রিপুরা বিধানসভা ভবনে ন্যাশনাল ই–বিধানসভা এপ্লিকেশন বা নেভা বিষয়ক ট্রেনিং প্রোগ্রামের অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাত ধরে ন্যাশনাল ই–বিধানসভা এপ্লিকেশন বা নেভা বিষয়ক ট্রেনিং প্রোগ্রামের সূচনা হয়েছে। বিধানসভা মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, বিরোধী দলনেতা সমেত প্রত্যেক সদস্যের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া করার চিন্তাভাবনার পরিপেক্ষিতে আজ ত্রিপুরা বিধানসভায় তার আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। পাশাপাশি ই–বিধানসভার উপর সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মসূচি। সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। বিধানসভার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা ক্রমে বিধায়করা নিজেদের সুবিধামত সময়ে এসে এই প্রশিক্ষণ গ্রহণও করতে পারবেন।
তিনি আরও বলেন, ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরেক ধাপ এগোলো ত্রিপুরা বিধানসভা। আজকের দিনে ডিজিটালাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যতক্ষন না পর্যন্ত ডিজিটালাইজেশন হবে ততক্ষন আমাদের অসুবিধায় পড়তে হবে। ই–বিধানসভার মাধ্যমে বিধানসভায় সময় যেমন কম লাগবে, তেমনি পেপারলেস বিধানসভায় সাশ্রয়ও হবে অনেক। পুরো ডিজিটাল হয়ে যাবে বিধানসভা অধিবেশন।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top