News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে এবার কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ
Image

বাংলাদেশে এবার কেএনএফের বিরুদ্ধে ৪ শ্রমিককে অপহরণের অভিযোগ

ঢাকা, ১০ জুন (হি.স) : বাংলাদেশের পাহাড়ী জনপথ বান্দরবানের রুমা উপজেলায় চার নির্মাণ শ্রমিককে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোরে রুমার বগালেক এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছৈয়দ মাহবুবুল হক। এর আগে গত ১৭ মার্চ সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ। ১৫ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়। অপহৃত শ্রমিকরা হলেন ইদ্রিস, আওয়াল, জসিম ও রিপন বড়ুয়া। তারা বগালেক এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের দাবি, শুক্রবার ভোরে বগালেক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সন্ত্রাসীরা। বিকালে জসিম ও রিপনকে ছেড়ে দিয়েছে। তবে বাকি দুই জনকে এখনও ছাড়েনি তারা। বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘দুই নির্মাণশ্রমিককে অপহরণের খবর শুনেছি, তবে এখনও থানায় কোনও অভিযোগ আসেনি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top