নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সমগ্র শিক্ষায় বিআরপিই মেধা তালিকায় যোগ্যদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা৷ সমগ্র শিক্ষা অভিযানে লোক নিয়োগের জন্য ২০২২ সালের সেপ্ঢেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করা হয়৷ নেওয়া হয় লিখিত পরীক্ষাও৷ যেসব যোগ্যতা থাকার কথা বলা হয়েছে চাকরি প্রত্যাশিদের জন্য এর মধ্যে রয়েছে সুকলে শিক্ষকতার অভিজ্ঞতা৷ অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০৮ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে৷ অভিযোগ এতে প্রকৃত যোগ্যদের নাম নেই৷ অমান্য করা হয়েছে এস সি , এস টি সংরক্ষণও৷ চাকরি প্রত্যাশীদের প্রশ্ণ অভিজ্ঞতা হীন ছেলে- মেয়েদের নাম কি করে মেধা তালিকায় জায়গা করে দেওয়া হয়েছে? সমগ্র শিক্ষা অফিসে গিয়েও সদুত্তর পাচ্ছেন না৷ তাদের দাবি পুনরায় প্রকৃত যোগ্যতা সম্পন্নদের নাম রেখে মেধা তালিকা প্রকাশ করার৷

সমগ্র শিক্ষায় বিআরপিই মেধা তালিকায় যোগ্যদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ
Tags:
Releated Posts
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…


















