News Flash

  • Home
  • খেলা
  •  দিল্লিতে জাতীয় স্কুল দাবায় ত্রিপুরা ১৩তম
Image

 দিল্লিতে জাতীয় স্কুল দাবায় ত্রিপুরা ১৩তম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।।১৩ তম স্থান পেলো ত্রিপুরা। বালক বিভাগে। অনূর্ধ্ব-‌১৯ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার বালক বিভাগে। শুক্রবার শেষ হয় আসর। দেশের রাজধানীর ত্যাগরাজ স্টেডিয়ামে। ৬ রাউন্ডের আসরে দলগতভাবে ত্রিপুরা সাড়ে ১৩ পয়েন্ট অর্জন করে। এদিন ত্রিপুরার দিগন্ত রায় এবং অগ্রজিৎ পাল পয়েন্ট ভাগ করে অসমের বিরুদ্ধে। বাকি ২ জন হেরে যায়। আসরে ৬ রাউন্ডে ব্যাক্তিগতভাবে ৫ পয়েন্ট অর্জন করে সকলের নজর কেড়ে নেয় দিগন্ত। এছাড়া অগ্রজিৎ পাল করে সাড়ে ৩ পয়েন্ট। প্রচন্ড জ্বরের মধ্যেও রাজ্যের জন্য লড়াই করে গেছে অগ্রজিৎ। বহালক বিভাগে মোট ২৭ রাজ্য অংশ নিয়েছিলো। ওই বিবাগে মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয়, গোয়া তৃতীয়, কর্ণাটক চতুর্থ এবং কেরল পঞ্চম স্থান দখল করে।  বালিকা বিভাগে জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে এদিন ত্রিপুরা .‌৫-‌৩.‌৫ পয়েন্টে হেরে যায়। ত্রিপুরার পক্ষে পৌশালী পাল পয়েন্ট ভাগ করে। বালিকা বিভাগে ত্রিপুরার মোট পয়েন্ট ৮। আসরে বালিকা বিভাগে ২৬ রাজ্য অংশ নিয়েছিলো। ত্রিপুরা পেলো ২৬ তম স্থানই।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top