News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র সি-ডিভিশন ফুটবল শুরু ১৫ জুন থেকে : ক্রীড়াসূচি ঘোষিত
Image

টিএফএ-র সি-ডিভিশন ফুটবল শুরু ১৫ জুন থেকে : ক্রীড়াসূচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। আগামী ১৫ই জুন থেকে শুরু হচ্ছে সি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্ট এবার রেকর্ড সংখ্যক দল বারোটি ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হবে। টিএফএ-র ঐতিহাসিক সিদ্ধান্তক্রমে এবছর একাধিক আবেদনকারী দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর আজ পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে। লীগ কমিটির সেক্রেটারি ক্রীড়াসূচি ঘোষণা করেছেন। অংশগ্রহণকারী বারোটি দলকে দুটো গ্রুপে বিন্যাস করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে সাঁই স্যাগ, ইকফাই ফুটবল ক্লাব, এনএসআরসিসি, জম্পুই জলা, ওরিয়েন্টাল ক্লাব এবং আনন্দ ভবন। গ্রুপ বি-তে রয়েছে ইউনাইটেড বিএসটি, বিবেকানন্দ ক্লাব, কেশব সংঘ, আমরা কজনা, স্কাইলার্ক এবং উমাকান্ত কোচিং সেন্টার। ছটি করে দলকে নিয়ে দুটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে ইকফাই ফুটবল একাডেমি খেলবে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটি হবে ১৫ জুন বিকেল চারটায়। ১৬ জুন থেকে অবশ্য প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। সকাল ৮ টায় প্রথম ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচ হবে বিকেল চারটায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ বি এর প্রথম ম্যাচে স্কাইলার্ক খেলবে উনাকান্ত কোচিং সেন্টারের বিরুদ্ধে। সংবাদ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী এবারকার আসরে অংশগ্রহণকারী সব কটি দলই বেশ জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top