News Flash

  • Home
  • দেশ
  • রানিরহাটে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

রানিরহাটে দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রানিরহাট, ৯ জুন (হি. স.) : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটে শোবার ঘর থেকে দম্পতির দেহ উদ্ধা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রাজকুমার হরিজন(৩৬) ও মঞ্জিলা হরিজন(২৮)। তাঁরা রানিরহাট গ্রাম পঞ্চায়েতের পলাশতলা এলাকার বাসিন্দা। রাজকুমার জুতো সেলাইয়ের কাজ করতেন। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে।
পরিবার সূত্রে খবর, এদিন ভোর ৪টা ১৫ নাগাদ রাজকুমারের মা সুখমনি হরিজন সকালে ছেলে ও বৌমাকে অনেক ডাকাডাকি করেও তাদের ঘর থেকে সারা শব্দ পান না। তারপরই দরজা খুলে দেখতে পান তারা মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে রক্তের দাগও তিনি দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top