News Flash

  • Home
  • প্রধান খবর
  • পটনার বিরোধী জোটে কেসিআর অনিশ্চিত, সেতুর মতো ভেঙে পড়বে ঐক্য, কটাক্ষ স্মৃতির
Image

পটনার বিরোধী জোটে কেসিআর অনিশ্চিত, সেতুর মতো ভেঙে পড়বে ঐক্য, কটাক্ষ স্মৃতির


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : পটনার বিরোধী জোটের বৈঠকে সব বিরোধী দলের শীর্ষ নেতারা হাজির হলেও তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব জানান, ১৫টি দল উপস্থিত থাকবে আলোচনায়। আগামী ২৩ জুন অ-বিজেপি দলগুলির এই মন্ত্রণাসভা বসছে। সেই আলোচনা যে অচিরেই ভেঙে যাবে, তা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিরোধীদের প্রতি তাঁর শ্লেষাত্মক মন্তব্য, ওরা পারস্পরিক সমর্থনের দিকে তাকিয়ে আছে। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে ওদের সব পরিকল্পনা ধুয়ে সাফ হয়ে যাবে। যেভাবে বিহারে ১৭৫০ কোটি টাকার সেতু ভেঙে পড়েছে, সেভাবেই ওদের স্বপ্নভঙ্গ হবে।

এদিন তেজস্বী বলেন, তেলেঙ্গনার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনও কোনও কথা পাওয়া যায়নি। ১৫টি দল বৈঠকে থাকবে। তিনি এও দাবি করেন, কোনও দলেরই প্রতিনিধি নন, শীর্ষ নেতারা উপস্থিতি থাকবেন। তিনি আরও বলেন, বিজেপি বিরোধীদের ঐক্য দেখে ভয় পেয়েছে। বিজেপি শিবিরের কিছু নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় তেজস্বী বলেন, বিরোধীদের আলোচনার ফল কী হবে, তা নিয়ে ওরা মাথাব্যথা কেন? ওরা লোকসভা ভোট নিয়ে ভয় পেয়েছে। হিমাচল প্রদেশ ও কর্নাটকে কংগ্রেসের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ওরা হারতে শুরু করেছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানাতেও হারবে।
উল্লেখ্য, এই রাজ্যগুলির কোথাও বিহারের শরিক শাসকদল আরজেডি কিংবা জেডিইউয়ের কোনও অস্তিত্ব নেই। অর্থাৎ তেজস্বী কংগ্রেসের জয়কেই বিরোধীদের জয় বলে মনে করছেন।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top