News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার বেকারদের স্বার্থে কর্মসংস্থানের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার : সুধাংশু দাস
Image

ত্রিপুরার বেকারদের স্বার্থে কর্মসংস্থানের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার : সুধাংশু দাস

আগরতলা, ৮  জুন (হি.স.) : ত্রিপুরার বেকারদের স্বার্থে কর্মসংস্থানের উপর বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে বৈঠকে এমনটাই দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, তপশীলি জাতি কল্যাণ দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর, মৎস দপ্তরের পশ্চিম জেলার সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে আজ এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত, এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলায় পর্যাপ্ত পরিমাণে মাছ, ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে।

তাঁর দাবি, পশ্চিম জেলাকে স্বনির্ভর করে তুলতে এবং সমাজের তপশীলি জাতি অংশের মানুষের কাছে সরকারী সুযোগ সুবিধা কতটুক পৌঁছালো তা নিয়েও আলোচনা করা হয়েছে। তাছাড়া, ত্রিপুরার বেকারদের স্বার্থে কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়েছে। আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, বলেন তিনি। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top