News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতসরে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, দুই কেজি হেরোইন উদ্ধার
Image

অমৃতসরে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, দুই কেজি হেরোইন উদ্ধার

অমৃতসর, ৮ জুন (হি.স.): পঞ্জাবের অমৃতসরে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত ৯.১০ মিনিট নাগাদ অমৃতসর জেলার ভাইনি রাজপুতানা গ্রামের কাছে মৃদু শব্দ শুনতে পান বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ ওই শব্দকে নিশানা করে বিএসএফ জওয়ানরা গুলি চালান।

গুলি লেগে মাটিতে আছড়ে পড়ে ড্রোনটি। পরে তল্লাশি অভিযান চালানোর সময় চাষের জমি থেকে ড্রোনটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া ড্রোনটি ডিজেআই ম্যাট্রিস ৩০০ আরটিকে সিরিজের কোয়াডকপ্টার। উদ্ধার হয়েছে দুই কেজি হেরোইনও।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top