News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনালী যুগের সংবাদ পাঠিকা গীতাঞ্জলির জীবনাবসান, গভীর শোকপ্রকাশ অনুরাগ ঠাকুরের
Image

সোনালী যুগের সংবাদ পাঠিকা গীতাঞ্জলির জীবনাবসান, গভীর শোকপ্রকাশ অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দূরদর্শন ও আকাশবাণীর সোনালী যুগের ইংরেজি সংবাদ পাঠিকা গীতাঞ্জলি আইয়ারের প্রয়াণে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শোক প্রকাশ করেছেন। বুধবার রাতে এক টুইটে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, গীতাঞ্জলি আইয়ার তাঁর অনন্য কন্ঠস্বরের মাধ্যমে প্রতিটি খবরে বিশ্বাসযোগ্যতা, পেশাদারিত্বের ছাপ রেখেছেন। প্রয়াত এই সংবাদ পাঠিকার পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বুধবার ৭৬ বছর বয়সে গীতাঞ্জলি আইয়ার প্রয়াত হন। দূরদর্শনের অন্যতম জনপ্রিয় সংবাদ পাঠিকাদের মধ্যে অন্যতম ছিলেন গীতাঞ্জলি আইয়ার, তিনিই ভারতের প্রথম ইংরেজি সংবাদ পাঠিকা। ১৯৭১ সালে দূরদর্শনে যোগদানের মাধ্যমে টিভি নিউজ ইন্ডাস্ট্রিতে নিজের কর্মজীবন শুরু করেন গীতাঞ্জলি। কলকাতার লরেটো কলেজ থেকে স্নাতক শেষ করার পর দূরদর্শনে যোগ দেন তিনি। খবর ছাড়াও থিয়েটারের সঙ্গেও জড়িত ছিলেন গীতাঞ্জলি। চারবার সেরা সংবাদ পাঠিকার পুরস্কারে সম্মানিত হন গীতাঞ্জলি।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top