News Flash

  • Home
  • দেশ
  • ৪৮ ঘণ্টা অতিক্রান্ত, মধ্যপ্রদেশে গভীর নলকূপে পড়া শিশুকে উদ্ধার করতে মরিয়া চেষ্টা অব্যাহত
Image

৪৮ ঘণ্টা অতিক্রান্ত, মধ্যপ্রদেশে গভীর নলকূপে পড়া শিশুকে উদ্ধার করতে মরিয়া চেষ্টা অব্যাহত

সেহোর, ৮ জুন (হি.স.): পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। এখনও উদ্ধার করা যায়নি ৩০০ ফুট গভীর বোরওয়েলে (খেতে চাষের জন্য খোঁড়া কুয়ো) পড়ে যাওয়া আড়াই বছরের শিশুকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গর্তের ভিতর ৫০ ফুটের কাছাকাছি আটকে রয়েছে শিশুটি। কিন্তু তাকে নড়াচড়া করতেও দেখা যাচ্ছে না। দেওয়া হচ্ছে অক্সিজেন, বৃহস্পতিবার ওই শিশুটিকে উদ্ধার করতে এসে পৌঁছেছে বিশেষজ্ঞদের একটি দল। তাঁদের সঙ্গে রয়েছে একটি রোবট।

গত মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের সেহোর জেলার মুঙ্গাওলি গ্রামে মাঠে খেলছিল আড়াই বছরের শিশুটি। খেলতে খেলতেই মাঠের বোরওয়েলের গর্তে পড়ে যায় সে। প্রথমে ৩০০ ফুট গভীর বোরওয়েলের ২০ ফুটে আটকে ছিল শিশুটি। পরে সেখান থেকে আরও নীচে নেমে যায় শিশুটি। শিশুটি বোরওয়েলের ৫০ ফুট গভীরতায় আটকে রয়েছে। আড়াই বছরের শিশুটিকে উদ্ধার করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top