News Flash

Image

করিমগঞ্জের সলগই‌য়ে কু‌ড়ি ফুট গ‌ভির খা‌দে বাইক, অক্ষত চালক


বাজারিছড়া (অসম), ৮ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত অসম-ত্রিপুরা ৮ নম্বর জা‌তীয় সড়ক পথ ধ‌রে মোটর বাই‌কে চে‌পে মি‌জোরা‌ম যাচ্ছিলেন। কিন্তু সলগই এলাকায় আসার পর জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি ফুট গভীর খাদে বাইক নিয়ে পড়ে যান চালক হো‌সেন মহম্মদ ইয়া‌হিয়া। তবে ভয়ঙ্কর দুর্ঘটনার কব‌লে প‌ড়েও অক্ষত থে‌কে প্রা‌ণে বেঁচে যান তিনি।

আজ বৃহস্প‌তিবার সকাল ১১টা নাগাদ পাথারকা‌ন্দি থানাধীন লক্ষ্মীপু‌রের জনৈক আব্দুল নু‌রের পুত্র, পেশায় মি‌জোরা‌মের চাম্পাই জেলার সহকা‌রী ঠিকাদার বছর ২৫-এর হো‌সেন মহম্মদ ইয়া‌হিয়া ‌নি‌জের এএস ১০এফ ২৬৩৭ নম্ব‌রের মোটর বাইক নি‌য়ে কা‌জের উ‌দ্দে‌শ্যে যাওয়ার প‌থে দুর্ঘটনা‌টি ঘ‌টে। তাঁর বাইক‌টি বাজা‌রিছড়া থানাধীন সলগই বাজার এলাকা অ‌তিক্রম ক‌রে সাম‌নের ব্রিজের পা‌শে পৌঁছলে বিপ‌রীত দিক থে‌কে আগত অন‌্য এক‌টি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মার‌তে পা‌রে ব‌লে ধারণা হয় বাইক চাল‌কের। এই ধারণার বশে তি‌নি পাশ কাট‌লে বাইক‌টি ব্রিজের রে‌লিং‌য়ে ধাক্কা মা‌রে। ফ‌লে বাইক-চালক সেতুর রে‌লিং পে‌রি‌য়ে প্রায় কু‌ড়ি ফুট গ‌ভীরে হাতাইছড়ায় ছিট‌কে প‌ড়েন।এ‌তে তাঁর শ‌রীরের কয়েকটি জায়গায় নামমাত্র আঘাত লাগে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top