News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের সেহোরে নলকূপের গভীরে আটকে ছোট্ট শিশুকন্যা, উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন
Image

মধ্যপ্রদেশের সেহোরে নলকূপের গভীরে আটকে ছোট্ট শিশুকন্যা, উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন

সেহোর, ৭ জুন (হি.স.): মধ্যপ্রদেশের সেহোর জেলায় গভীর নলকূপের ভিতরে আটকে থাকা ছোট্ট শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না, বুধবার দ্বিতীয় দিনে পড়ল উদ্ধারকাজ। প্রথমে ৩০০ ফুট গভীর নলকূপের ৩০ ফুট গভীরতায় আটকে পড়েছিল শিশুটি, এরপর আরও ৫০ ফুট নীচে পড়ে যায় সে। আড়াই বছরের শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সেহোরে মুঙ্গাওলি গ্রামের ঘটনা। মঙ্গলবার জমিতে খেলার সময় নলকূপের ভিতরে পড়ে যায় শিশুটি।সেহোরের জেলা কালেক্টর বুধবার সকালে বলেছেন, শিশুটি আরও ৫০ ফুট গভীরতায় পড়ে গিয়েছে। আমরা অক্সিজেন সরবরাহ করছি। ড্রিলিং করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। প্রশাসন জানিয়েছে, সৃষ্টি কুশওয়াহ নামে আড়াই বছরের শিশুকন্যা প্রথমে ২৫-৩০ ফুট গভীরতায় আটকে পড়েছিল, পরে সে আরও নীচে চলে যায়। শিশুটির শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা স্পষ্ঠভাবে জানা যায়নি। নলকূপের ভিতরে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top