ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।।লড়াই করছে ত্রিপুরার দাবাড়ু-রা। জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৯ দাবা প্রতিযোগিতায়। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে বুধার আসরের দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের খেলা হয়। ৩ রাউন্ড শেষে দলগত বিভাগে ত্রিপুরা সাড়ে ৮ এবং সাড়ে ৫ পয়েন্ট অর্জন করেচে। বালক বিভাগে চন্ডিগড়ের বিরুদ্ধে ৪-০ পয়েন্টে জয় পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে কেরলের বিরুদ্ধে .৫-৩.৫ পয়েন্টে হেরে গিয়েছিলো ত্রিপুরা। এদিন বিকেলে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৪-০ পয়েন্টে জয় পায় ত্রিপুরা। রাজ্যদলের হয়ে দীপায়ন চৌধুরি, দিগন্ত রায়, অগ্রজিৎ পাল এবং প্রান্তিক দেবনাথ খেলেছেন। বালিকা বিভাগে ত্রিপুরার হয়ে খেলেছেন পৌশালী পাল, মুন চক্রবর্তী, মেঘা রায় এবং রিশা দাস। আজ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। ওই দুই ম্যাচে ভালো ফলাফল করলে ত্রিপুরার বালক বিভাগের দাবাড়ুরা ভালো জায়গায় পৌঁছে যাবে জানান দলের সঙ্গে যাওয়া সুলেখা দাস।

জাতীয় স্কুল ক্রীড়ায় লড়ছে ত্রিপুরার দাবাড়ুরা
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















