News Flash

  • Home
  • খেলা
  • কসমোপলিটনকে চাপে রেখে সরাসরি জয়ের লক্ষ্যে এগুচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডস
Image

কসমোপলিটনকে চাপে রেখে সরাসরি জয়ের লক্ষ্যে এগুচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডস

ইউ. ফ্রেন্ডস: ৩৩১, ১৭২/৩(৩৩)

কসমোপলিটন: ১৯৮/৯(৬৬)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। প্রথম ইনিংসে লিড নিয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস। এখন প্রহর গুনছে সরাসরি জয়ের। তবে ম্যাচ ড্র-তে নিষ্পত্তি করতে হলে কসমোপলিটনের হাতে এখনো সুযোগ রয়েছে। এর জন্য অবশ্য ব্যাটার্সদের আগামীকাল ম্যাচের তৃতীয় তথা অন্তিম দিনে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ১৯৮ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেওয়ার মতো ব্যাট চালালে হয়তো ইউনাইটেড ফ্রেন্ডস প্রাধান্য বিস্তার করে নেবে। ঠিক এই মুহূর্তে ইউনাইটেড ফ্রেন্ডস ৩০৫ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আরও সাত উইকেট। তবে যতদূর ধারণা ইউনাইটেড ফ্রেন্ডস হয়তো আগামীকাল প্রথম বেলায় ১০-১৫ ওভার খেলে আরও ৪০-৫০ রান যোগ করে হয়তো দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেবে। অতঃপর কসমোপলিটন কে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ জানালে বোলারদের সেভাবেই দায়িত্ব সহকারে বল করতে হবে। যাতে করে প্রথম ইনিংসের মতো তাদেরকে চাপে ফেলা যায়। এমবিবি স্টেডিয়ামে আজ, মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে কসমোপলিটন ৫৪ রানের পাশাপাশি নয় উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে ১৪৪ রান যোগ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার উইকেট রক্ষক বাবুল দে-র ৮৭ রান উল্লেখযোগ্য। ইউনাইটেড ফ্রেন্ডস-এর ঋত্বিক শ্রীবাস্তব এবং অধিনায়ক রজত দে তিনটি করে এবং রীতায়ন দে দুটি উইকেট পেয়েছে। দুর্লভ রায় পেয়েছে একটি উইকেট। ১৩৩ রানে লিড নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৩ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ইউনাইটেড ফ্রেন্ডস তিন উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে নেয়। ওপেনার উইকেট রক্ষক সেন্টু সরকারের ৭২ রান এবং দীপক ক্ষৈত্রীর অপরাজিত ৭৯ রান উল্লেখযোগ্য। দীপক ৬৫ বল খেলে নটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারী হাঁকিয়ে ৭৯ রানে উইকেটে অপরাজিত ভূমিকায় রয়েছেন। কসমোপলিটনের রিয়াজ উদ্দিন, সৌরভ কর ও অভিজিৎ চক্রবর্তী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top