নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সুধা মূর্তির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বিশিষ্ট শিক্ষাবিদ, জনহিতৈষী, লেখক সুধা মূর্তি কয়েকদিনের সফরে ত্রিপুরায় আসেন৷ ৪ জুন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর বাসভবনে৷বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে৷ মুখ্যমন্ত্রী লেখকের হাতে স্মারক হিসেবে ত্রিপুরেশ্বরি মন্দিরের প্রতিচ্ছবি তুলে দেন৷সাক্ষাতের সময়ে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার সহ অন্যরা৷ এবিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে৷

ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুধা মূর্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
Tags:
Releated Posts
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…


















