News Flash

Image

মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে হত বিএসএফ জওয়ান, ঘায়েল আসাম রাইফেলস-এর দুই

ইমফল, ৬ জুন (হি.স.) : হিংসাজর্জর মণিপুরে কথিত কুকি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন বিএসএফ-এর এক জওয়ান। এছাড়া আসাম রাইফেলস-এর দুই জওয়ান গুলিবিদ্ধ হয়ে ঘায়েল হয়েছেন। আহতদের বায়ুসেনার বিমানে কাকচিঙের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যৌথবাহিনী জঙ্গিদের পাকড়াও করতে চিরুনি তালাশি চালিয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। নিহত জওয়ানকে বিএসএফ-এর কনস্টেবল রঞ্জিত যাদব বলে পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ডিমাপুরে অবস্থিত সেনাবাহিনীর স্পিয়ার কর্পস সদর দফতর থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী কাকচিং জেলাধীন সুগনু থানার অন্তর্গত সেরউ-এর বিস্তীর্ণ অঞ্চলে গতকাল রাতে (৫ জুন) বিএসএফ, আসাম রাইফেলস, অন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনী কম্বিং অপারেশন চালিয়েছিল। তখন আচমকা যৌথবাহিনীর ওপর হামলা চালায় কুকি জঙ্গিরা। হামলার পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। জঙ্গিরা জঙ্গলের ঝোপ এবং নাগরিকদের বসতবাড়ির আড়াল থেকে গেরিলা হামলার আদলে গুলি বর্ষণ করতে থাকে। উভয় পক্ষের মধ্যে সারা রাত অবিরাম গোলাগুলি চলে।

কিন্তু দুর্ভাগ্যবশত আজ মঙ্গলবার ভোররাত প্রায় ৪:১৫ মিনিট নাগাদ জঙ্গিদের গুলিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র এক এবং আসাম রাইফেলস-এর দুই জওয়ান গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের কাকচিঙের (মন্ত্রীপুখরি) জীবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা বিএসএফ-এর জওয়ান কনস্টেবল রঞ্জিত যাদবকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top