News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্ত রুটে আবারও শুরু ট্রেন পরিষেবা, সর্বপ্রথম ছুটল কয়লাবোঝাই মালগাড়ি
Image

বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্ত রুটে আবারও শুরু ট্রেন পরিষেবা, সর্বপ্রথম ছুটল কয়লাবোঝাই মালগাড়ি

বালেশ্বর, ৫ জুন (হি.স.): অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার পর কেটেছে দীর্ঘ সময়, মানুষের হাহাকার, কান্না এখনও থামেনি। ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৫১ ঘন্টা পর, পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হতেই দুর্ঘটনাগ্রস্ত রুটে আবারও শুরু হয়েছে ট্রেন পরিষেবা। সর্বপ্রথম দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটেছে কয়লাবোঝাই একটি মালগাড়ি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রবিবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ভাইজাগ বন্দর থেকে একটি কয়লাবোঝাই মালগাড়ি রাউরকেলা স্টিল প্ল্যান্টের দিকে যাত্রা শুরু করে।

গত শুক্রবার বেঙ্গালুরু-হাওড়া ট্রেনটি যে ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেই ট্র্যাকে মালগাড়িটি চালানো হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, “ডাউন-লাইনে পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে। প্রথম ট্রেন চলাচল করেছে।” ডাউন লাইন চালু হওয়ার মাত্র দুই ঘণ্টা পর আপ লাইনও চালু হয়। একটি খালি মালগাড়ি দুর্ঘটনাকবলিত অংশের আপ লাইনে প্রথম চলে। এই ট্র্যাকেই করমণ্ডল এক্সপ্রেসটি লুপ লাইনে প্রবেশ করার আগে একটি মালগাড়িতে ধাক্কা মারে। সোমবার সকালে প্যাসেঞ্জার ট্রেনও চলাচল করেছে দুর্ঘটনাগ্রস্ত রুটে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top