News Flash

  • Home
  • দেশ
  • প্রতিবাদ থেকে সরলেন দাঁড়ালেন সাক্ষী মালিক, আজ যোগ দিলেন চাকরিতে
Image

প্রতিবাদ থেকে সরলেন দাঁড়ালেন সাক্ষী মালিক, আজ যোগ দিলেন চাকরিতে

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন সাক্ষী মালিক। সংসদ অভিযানে তাঁকে পুলিশের কাছ থেকে হেনস্থা হতে হয়েছিল। এরজন্য শোরগোল পড়ে গিয়েছিল ক্রীড়াজগৎ থেকে সর্বত্র। আর কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল। এই প্রতিবাদের আগুন আজও জ্বলছে।

এই পরিস্থিতির মধ্যে সেই সাক্ষী মালিক এবার কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়ালেন। তিনি রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই এনিয়ে শুরু হয়েছে হইচই।
তাহলে কি একদিন আগে অমিত শাহের সঙ্গে কুস্তিগীরদের বৈঠকের পর আন্দোলনের সমাপ্তি ঘটছে চলেছে?

উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কুস্তিগিরদের এক প্রতিনিধিদল। সেই বৈঠকে থেকে বেরিয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই আচমকা এই সিদ্ধান্ত নেওয়ায় গোটা দেশ বিস্মিত হয়ে গিয়েছে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top