News Flash

Image

রুজিরাকে বিদেশযাত্রায় বাধা, ক্ষুব্ধ মমতা

কলকাতা, ৫ জুন (হি. স.) : দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশনে বাধা পান অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় ৷ যে ঘটনায় চড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ বিষয়টি নিয়ে মুখর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন,’ও একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের অনুমোদন দেওয়া ছিল। যদি কখনও বাইরে যায় ইডি-কে জানাতে বলা হয়েছিল। সেই অনুযায়ী ইডি-কে জানিয়েছিল অনেকদিন আগেই। তখন ইডি বলতে পারত, তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিস ধরানো যে ৮ তারিখে তুমি এসো। অমানবিক জিনিস চলছে।

মমতার অভিযোগ, এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কী দানব-দৈত্যগিরি করা যায় সেদিকে এদের চোখ।’সেই সঙ্গে তিনি যোগ করেন,’একদিকে মৃত্যুমিছিল চলছে, কোনও লজ্জা নেই, কোনও সমবেদনা নেই। মৃত্যুমিছিলে মানুষের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দিতে চাইছে। আমি এই প্রতিযোগিতায় যেতে চাই না। আমি সবসময় মানুষকে সাহায্য করতে চাই।’

সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আটকায় অভিবাসন দফতর। সেই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিসও ধরানো হয়েছে। দুবাইয়ে যাচ্ছিলেন রুজিরা। অভিবাসন দফতর বাধা দেওয়ায় যেতে পারেননি। এবার বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে। রুজিরাকে এভাবে নোটিস দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top