News Flash

Image

হাফলং-এ বিশ্ব পরিবেশ দিবস পালন


হাফলং (অসম) ৫ জুন (হি স) : বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে প্লাস্টিক মুক্ত ডিমা হাসাও গড়ে তুলার আহ্বান জানালেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাফলঙে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বন ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে হাফলং যোগা সেন্টার প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন জলবায়ু পরিবর্তনের দরুন আবহওয়ার উপর ব্যাপক প্রভাব পড়েছে। সমগ্র বিশ্ব সহ দেশে আবহওয়ার পরিবর্তন হচ্ছে। ডিমা হাসাও জেলায় ও আবহওয়ার পরিবর্তন হচ্ছে তাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে। তাই এনিয়ে সদাইকে একজোট পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে কাজ করে যেতে হবে।

দেবোলাল গার্লোসা বলেন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনও ধরণের অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে তিনি প্লাস্টিক মুক্ত হাফলং ও প্লাস্টিক মুক্ত ডিমা হাসাও গড়ে তুলার আহ্বান জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন হাফলং হ্রদকে সৌন্দ্যর্যবৃদ্ধি করা হচ্ছে তাই হাফলং হ্রদের আশপাশ নালা নর্মদায় যাতে কেউ প্লাস্টিক জাতীয় সামগ্রী বোতল আদি বস্তু না ফেলেন। যে কোনও অবস্থায় সবাইকে হাফলং শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে দেবোলাল গার্লোসা পরবর্তী প্রজন্মের জন্য ভালো পরিবেশ রেখে যেতে আমাদের সবাইকে একজোট হয়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রতিবছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করা হয় বিশ্বব্যাপী। এরই সঙ্গে সঙ্গতি রেখে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বন ও পরিবেশ বিভাগের উদ্যোগে হাফলঙে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে সোমবার সকালে হাফলং বোটানিক্যাল গার্ডেনের কাছ থেকে এক সাইকেল রেলি বের হয়ে জাটিঙ্গা হয়ে পুনরায় বোটানিক্যাল গার্ডেনের পাশে এসে শেষ হয়। তারপর শহরের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। সোমবার এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বিশ্ব পরিবেশ দিবসে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা কার্যনির্বাহী সদস্য নজিৎ কেম্প্রাই বন ও পরিবেশ দফতরের সিসিএফ এম তুমনুং ডিএফও তুহিন লাংথাসা তুনু লাংথাসা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top