News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের শিবপুরীতে ট্রাকের সংঘর্ষে উল্টে গেল বাস; মৃত্যু দুই যাত্রীর, আহত কমপক্ষে ৩৫
Image

মধ্যপ্রদেশের শিবপুরীতে ট্রাকের সংঘর্ষে উল্টে গেল বাস; মৃত্যু দুই যাত্রীর, আহত কমপক্ষে ৩৫

শিবপুরী, ৫ জুন (হি.স.): মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। সোমবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৩৫ জন কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শিবপুরী গ্রামীণ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা বিকাশ যাদব বলেছেন, বাসটি নর্মদাপুরম বিভাগের শিল্পীদের নিয়ে যাচ্ছিল, যারা বনবাসী লীলা অনুষ্ঠানের অংশ হিসাবে ‘লক্ষ্মণ লীলা’ নাটকটি পরিবেশন করার পরে গোয়ালিয়র থেকে আগর শহরে যাচ্ছিলেন। সকাল ৫টা নাগাদ শিবপুরী শহরের উপকণ্ঠে একটি কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায় যাত্রীবোঝাই একটি বাসটি।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top