News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ভালবাসার দোকান নয়, ঘৃণার মেগা শপিং মল খুলেছে : জেপি নড্ডা
Image

কংগ্রেস ভালবাসার দোকান নয়, ঘৃণার মেগা শপিং মল খুলেছে : জেপি নড্ডা


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : কংগ্রেসকে আক্রমণ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি বলেন, যখনই ভারত নতুন রেকর্ড তৈরি করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের গর্ব হজম করেন না। একদিকে রাহুল গান্ধী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন। আবার হিন্দু-মুসলিম বিভাজনের কথা বলেন। আর অন্যদিকে বলেন, আমরা ভালবাসার দোকান চালাচ্ছি। আসলে আপনারা বিদ্বেষের একটি মেগা শপিং মল খুলেছেন।

সোমবার প্রধানমন্ত্রীর জাদুঘরে নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের অর্জনের উপর লেখা একটি বই প্রকাশ করতে গিয়ে জেপি নড্ডা বলেন, একটা সময় ছিল যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে দেশের সীমান্ত গ্রামে রাস্তা তৈরি করা উচিত নয়। প্রকল্পের অধীনে উল্টো আজ ভারতের সীমান্তবর্তী গ্রামগুলো গড়ে উঠছে। সেখানে সড়ক যোগাযোগ জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে আর ২০১৪ সালের পরের সময়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। জনগণ বিশ্বাস করেছিল যে কিছুই পরিবর্তন হবে না এবং দুর্নীতি নির্মূল করা যাবে না। আমাদের দেশ একসময় দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে গণ্য হত। নেতৃত্ব, উদ্দেশ্য বা নীতি ছিল না। তারপরে লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে এবং ২০১৪ সালে ভারত একটি নেতৃত্ব পেয়েছে যা ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top