News Flash

  • Home
  • দেশ
  • হাবরায় কলাবাগান থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা
Image

হাবরায় কলাবাগান থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা

হাবরা, ৪ জুন (হি. স.) ভোট যত এগিয়ে আসছে রাজ্যে বোমা উদ্ধারের সংখ্যা যেন ততই বেড়ে চলেছে। এবার উত্তর ২৪ পরগণার হাবরা থেকেও বোমা উদ্ধার হয়েছে। রাতের অন্ধকারে কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে হাবরার কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা। কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ প্রশাসন সহ এলাকার সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীর দাবি রাতের বেলা একটি মোটরসাইকেলে করে এক যুবক এসে কলাবাগানের মধ্যে কিছু একটা রেখে যায়। সন্দেহর বসে এলাকাবাসী খবর দেয় পুলিশে। এরপর হাবরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top