News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের, জানালেন রেলমন্ত্রী
Image

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের, জানালেন রেলমন্ত্রী


নয়াদিল্লি, ৪ জুন (হি. স.) : শুক্রবার রাতে বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সেই ঘটনার জেরে তোলপাড় গোটা দেশ। এর মধ্যে ওই ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল বোর্ড। রবিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনও ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী। দুর্ঘটনার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে তর্জা। রেলমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন বিরোধীরা।

এদিন অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনার কারণ ও দোষীদের চিহ্নিত করা গিয়েছে। এরপর বিকেলে ভুবনেশ্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘প্রশাসনিক সূত্রে প্রাপ্ত তথ্য বিবেচনা করে ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড।’

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top